Skip to main content

Bengali version of When your Google account is disabled

 সম্প্রতি, আমরা গুগল অ্যাকাউন্টস সাহায্য ফোরামে ব্যবহারকারীদের কাছ থেকে তাদের গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার বিষয়ে প্রচুর আবেদন পাচ্ছি। সুতরাং, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার এবং কিছু টিপস শেয়ার করার জন্য একটি আর্টিকেল লেখার ভালো সময় বলে মনে করছি। 

আমাদের পড়ার এবং বোঝার সুবিধার জন্য, আমরা এই নিবন্ধটিকে চারটি বিভাগে ভাগ করে নেবো, যেমন:

প্রথম বিভাগ: কি কি কারণের জন্য আপনার গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে।

সচরাচর, আপনার গুগল অ্যাকাউন্টটি পরিষেবার শর্তাবলী অথবা গুগলের কোনো পণ্য অথবা সেবা-নির্দিষ্ট নীতি লঙ্ঘনের জন্য অক্ষম  বা নিষ্ক্রিয় করা হতে পারে। ওই শর্তাবলী এবং পণ্য অথবা সেবা-নির্দিষ্ট নীতিগুলি এখানে ব্যাখ্যা করা হয়েছে https://policies.google.com/terms?hl=bn আর https://support.google.com/accounts/answer/147806?hl=bn, আপনি আপনার সুবিধা মতো পড়ে নিতে পারেন। 

গুগল অ্যাকাউন্টের জন্য সাইন আপ করার সময় আমাদের কাছে একটি গোপনীয়তা এবং শর্তাদি নীতি স্ক্রীন উপস্থাপন করা হয় যাতে গুগল অ্যাকাউন্টের সঠিক ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে।


আমাদের মধ্যে বেশিরভাগই তড়িঘড়ি নিচে স্ক্রোল করে নীল "আমি সম্মত" বোতামে ক্লিক করতে পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের গুগল অ্যাকাউন্টটি আরও ভালভাবে পরিচালনা করার জন্য এক বা দুই মিনিট ব্যয় করে এখানে দেওয়া তথ্যগুলি বিশদে পড়ে নেওয়া একান্ত প্রয়োজনীয়। আমি আরো সুপারিশ করছি যে আপনি সাধারণত যে সকল গুগলের সেবা অথবা পণ্য ব্যবহার করেন, যেমন জিমেল, ড্রাইভ, ফটোজ, ইউটিউব - সেগুলির পণ্য-নির্দিষ্ট নীতিগুলিও একটু খুঁটিয়ে পড়ে নিন। 

নিষ্ক্রিয় গুগল অ্যাকাউন্টের ব্যাপারে অতিরিক্ত তথ্যের জন্য, আপনি https://support.google.com/accounts/answer/40695?hl=bn পেজটি বিশদে পড়ে নিতে পারেন৷ এই সহায়তা নিবন্ধটিতে সমস্ত কারণগুলির উল্লেখ এবং ব্যাখ্যা রয়েছে যা একটি গুগল অ্যাকাউন্টকে অক্ষম অথবা নিষ্ক্রিয় করতে পারে৷

নিষ্ক্রিয় গুগল অ্যাকাউন্ট পদ্ধতির সাথে সম্পৃক্ত পরিবর্তনগুলি দেখতে, https://support.google.com/accounts/answer/10277751?hl=bn পেজটি দেখে নিন। 

দ্বিতীয় বিভাগ: আপনার গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলে কী করবেন।

আপনার সর্বপ্রথম কাজটি হল অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বা অক্ষম হওয়ার কারণ খুঁজে বের করা এবং অ্যাকাউন্টটি পুনরুদ্ধার বা পুনরুদ্ধার করার জন্য আপনাকে নির্দিষ্টভাবে ঠিক কি করতে হবে সেটি বুঝে নেওয়া। এটা অবশ্যই মনে রাখতে হবে যে গুরুতর নীতি অথবা শর্তাবলী লঙ্ঘনের ক্ষেত্রে, গুগল অবিলম্বে যে কোনো অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিতে পারে।

গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার কারণ কীভাবে প্রভাবিত ব্যবহারকারীকে জানানো হয় তা নিচে দেওয়া হল।

একটি গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা অক্ষম হওয়ার সমস্ত কারণগুলি https://support.google.com/accounts/answer/40695?hl=bn পেজে দেওয়া আছে। নীচে দেখানো স্ক্রিনশটগুলি ব্যবহারকারীর কাছে ওই অ্যাকাউন্টটির নিষ্ক্রিয় হওয়ার কারণটি কীভাবে জানানো হয় তার কয়েকটি উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে। 





বলাই বাহুল্য যে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হওয়ার কারণ এবং পরবর্তীতে সেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের জন্য কীভাবে এগিয়ে যেতে হবে সে সম্পর্কে বার্তাগুলি অত্যন্ত স্পষ্ট এবং সুনির্দিষ্ট।

যে সমস্ত বার্তাগুলিতে একটি আপিলের উল্লেখ রয়েছে, সেখানে একটি নীল "আবেদন শুরু করুন" বোতামটি ক্লিক করে ওই প্রক্রিয়াটি শুরু করতে হবে৷ যত তাড়াতাড়ি সম্ভব পর্যালোচনার জন্য আপিল জমা দেওয়া ভাল কারণ এই ব্যাপারে কোনোপ্রকার বিলম্ব অন্যান্য জটিলতার কারণ হতে পারে।

অস্বাভাবিক কার্যকলাপের কারণে অক্ষম করা অ্যাকাউন্টগুলির জন্য, একজনকে সেই গুগল অ্যাকাউন্টের পুনরুদ্ধার শুরু করতে বার্তায় দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে ওই পেজে যেতে হবে। অ্যাকাউন্ট পুনরুদ্ধার পদ্ধতিটিই হল ওই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার একমাত্র প্রক্রিয়া এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধারের স্বাভাবিক নিয়মগুলিই এখানে প্রযোজ্য হবে, যার অর্থ আপনার যদি  পাসওয়ার্ড অথবা ২-পদক্ষেপ যাচাইকরণের অধীনে উল্লিখিত পুনরুদ্ধার এবং অতিরিক্ত যাচাইকরণ বিকল্পগুলিতে অ্যাক্সেস না থাকে, আপনার ওই অ্যাকাউন্ট ফিরে পাওয়া খুবই কঠিন, এমনকি অসম্ভবও হতে পারে।

তৃতীয় বিভাগ: পর্যালোচনার জন্য আপিল জমা দেওয়ার সময় কী মনে রাখবেন।

নিঃসন্দেহে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়।

শুরু করার আগে, মনে রাখতে হবে যে গুগলের যে দলটি আপনার আপিলটি পর্যালোচনা করবে, তাদের কাছে এই ব্যাপারে ইতিমধ্যেই যাবতীয় সুনির্দিষ্ট তথ্য আছে। সুতরাং, যদি কেউ আপিলের বিশদ বিবরণের বিষয়ে সত্যবাদী না হন, অথবা সত্য গোপন করতে চান, সেগুলি তাদের ক্ষেত্রে সাহায্য করবে না। পর্যালোচনা আপিলে বিশদে সমস্ত প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করুন এবং আশা করুন যে পর্যালোচনা দল আপনার অন্তর্ভুক্ত করা তথ্যে সন্তুষ্ট হবে। 

অস্পষ্ট তথ্য অথবা বাক্যাংশ ব্যবহার করা থেকে বিরত থাকুন। এছাড়া, আপনার ভুল স্বীকার করা এবং এটি আর কখনও ঘটবে না এইরকম প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। বারংবার আপনার অ্যাকাউন্টটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতে থাকবেন না। এই সমস্ত কৌশল বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না।

যদি এমন কোনো ভাষায় আপিল জমা দেবার হয় যে ভাষায় আপনি দক্ষ বা স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাহলে উদ্দেশ্যহীন ও অবান্তর আপিল জমা দেবেন না। পরিবর্তে, আপনার মাতৃভাষায়, সংক্ষিপ্ত বাক্যে, আপনি যা জমা দিতে চান সেটি লিখতে আপনার সময় নিন এবং তারপরে, গুগল অনুবাদ ব্যবহার করে  - https://translate.google.com/, পর্যালোচনা জমা দেওয়ার জন্য সেগুলিকে যে ভাষায় আপিল জমা দিতে বলা হচ্ছে সেই ভাষায় অনুবাদ করুন। 

অনেক সময়েই আপনি ইউটিউবে এই সংক্রান্ত বিভিন্ন খসড়া দেখতে পাবেন যেগুলোর বেশিরভাগই ভুল। কোনো পরিস্থিতি ওই সব ইউটিউবে দেওয়া খসড়া কপি-পেস্ট করে আপনার আপিলে অন্তর্ভুক্ত করবেন না। 

চতুর্থ বিভাগ: পর্যালোচনার জন্য আপিল জমা দেওয়ার পরে কীভাবে অনুসরণ করবেন।

একবার আপনি একটি আপিল জমা দিলে, আপনি যখন অ্যাকাউন্টে সাইন ইন করার চেষ্টা করবেন তখন আপনার আপিলের স্থিতি পরীক্ষা করতে পারবেন। 

জমা পড়া আপিলের সংখ্যার উপর নির্ভর করে, গুগলের থেকে উত্তর পেতে আপিল জমা দেওয়ার পরে আপনাকে যা উল্লেখ করা হয়েছে সেই সময়ের উপর অতিরিক্ত সময় লাগতে পারে। তাই, আপনি যদি রিভিউ টিমের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না পান তাহলে অন্য আপিল জমা দেওয়ার আগে ন্যূনতম ৭ - ১০ দিন অপেক্ষা করুন।

কোনো পরিস্থিতিতেই ঘন-ঘন আপিল জমা দেবেন না। পর্যালোচনার জন্য স্বল্প সময়ের মধ্যে একাধিক আপিল জমা দেওয়া হলে সেটি আপনার অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের ক্ষেত্রে সাহায্য করবে না। উল্টে, তা ক্ষতিকর বলে বিবেচিত হবে। একটি আপীল পাঠানোর ৭-১০দিনের মধ্যে কোনো দ্বিতীয় আপিল পাঠাবেন না।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যদি আপনার কোন আপিল ইতিমধ্যেই জমা হয়ে থাকে, গুগল সেই ক্ষেত্রে অতিরিক্ত আপিল জমা দেওয়ার অনুমতি নাও দিতে পারে।

অতিরিক্ত আপিল জমা দেওয়ার সময়, পূর্বের বিবরণ জমা না দেওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে নিন। যতদূর সম্ভব, অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার জন্য উদ্ধৃত কারণের সাথে প্রাসঙ্গিক নতুন বিবরণ অন্তর্ভুক্ত করার ব্যাপারে  জোর দিন।

মনে রাখবেন যে আপিল ফর্মই হলো সংশ্লিষ্ট দলের সাথে যোগাযোগ করার একমাত্র উপায়। তাদের সাথে যোগাযোগ করার অন্য কোন উপায় বা মাধ্যম নেই। এই সমস্যা সম্পর্কিত কেউ যদি গুগল অ্যাকাউন্ট সাহায্য ফোরামে পোস্ট করে থাকেন, মনে রাখবেন যে প্রোডাক্ট বিশেষজ্ঞরা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হবার সঠিক কারণ বা সেই সম্পৃক্ত আপিলের স্থিতি সম্পর্কিত কোনও অ্যাকাউন্ট-নির্দিষ্ট তথ্য বা স্ট্যাটাস আপডেট দিতে পারবেন না। 

সমস্ত রিভিউ আপিলের ক্ষেত্রে, পর্যালোচনা দলের সিদ্ধান্ত, সব পরিস্থিতিতেই, চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে বিবেচিত হবে। 

পরিশেষে, আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে নিচের মন্তব্য বিভাগে সেগুলি পোস্ট করুন। আপনার কোনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে থাকলে - https://support.google.com/accounts/thread/new?hl=en-এ পোস্ট করুন।

Comments